সংসদ নির্বাচনে মাত্র ৫ লাখ টাকা খরচ জাতীয় পার্টির

Printed Edition

বিশেষ সংবাদদতা

সম্প্রতি সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৬ জন প্রার্থী অংশ নিলেও জাতীয় পার্টির ব্যয় হয়েছে মাত্র পাঁচ লাখ টাকা। সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে দলটি।

হ্নগতকাল বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে হিসাবের এই নথি জমা দেয়া হয়। হ্নদলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত এই হিসাব ইসির উপসচিব মো: মনির হোসেনের কাছে জমা দেন দলের অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া।

জানা গেছে, হ্নজাতীয় পার্টির হয়ে নির্বাচনে ১৯৬ জন প্রার্থী অংশ নেন। তবে প্রার্থীদের প্রচারে কোনো টাকা বরাদ্দ দেয়নি দলটি। নির্বাচনী প্রচার বাবদ দলটি খরচ করেছে তিন লাখ ২৫ হাজার টাকা, জনসভা বাবদ খরচ এক লাখ ১৫ হাজার টাকা। আর স্টাফ খরচ বাবদ দলটি ব্যয় করেছে ৬৫ হাজার টাকা।

হ্নইসিতে জমা দেয়া নির্বাচনি ব্যয়ের হিসাবে জাতীয় পার্টি জানিয়েছে, প্রাইম ব্যাংক পিলসি বনানী শাখার একটি অ্যাকাউন্টের মাধ্যমে দলটি নির্বাচনী ব্যয় করেছে। ওই অ্যাকাউন্টে এখন ৩৮ হাজার ৫০০ টাকা আছে।