ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিট্যান্স ক্যাম্পেইনের প্রথম দিনে গিয়ার বাইসাইকেল পেলেন টাঙ্গাইলের গোড়াই উপশাখার গ্রাহক হামিদা বেগম এবং ঢাকার গুলশান করপোরেট শাখার গ্রাহক অনুপ কুমার। ব্র“নাই দারুসসালাম প্রবাসী জাহিদ শিকদার ও আমেরিকান নাগরিক সারাহ সাবরিনার পাঠানো রেমিট্যান্সের পরিপ্রেক্ষিতে তারা এই পুরস্কার পেয়েছেন। গতকাল সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত ডিজিটাল র্যাফল ড্রতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো: আলতাফ হুসাইন। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো: রফিকুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: আবুল হাসান, ফরেন রেমিট্যান্স সার্ভিসেস ডিভিশন প্রধান মো: মোতাহার হোসেন মোল্লা, ওভারসিজ ব্যাংকিং ডিভিশন প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন এবং ওয়েস্টার্ন ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই ক্যাম্পেইনে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স গ্রহীতাদের মধ্যে ডিজিটাল র্যাফল ড্রর মাধ্যমে প্রতি ব্যাংকিং কর্ম দিবসে দু’টি করে মোট ৩৪টি গিয়ার বাইসাইকেল উপহার দেয়া হচ্ছে। এ ছাড়া রেমিট্যান্স গ্রাহকরা নিশ্চিত উপহার হিসেবে একটি দেয়াল ঘড়ি পাচ্ছেন। ৩১ মে ২০২৬ পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে। বিজ্ঞপ্তি।
ইসলামী ব্যাংকের ২ রেমিট্যান্স গ্রাহক পেলেন গিয়ার বাইসাইকেল
Printed Edition



