ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়াকে পরিণতির হুমকি ট্রাম্পের

Printed Edition

মিডল ইস্ট মনিটর

ইরানকে অস্ত্র সরবরাহ করা হলে তা চীন বা রাশিয়ার জন্য ‘খুবই খারাপ’ হবে বলে চরম সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি একই সাথে জানান যে, তিনি বিশ্বাস করেন দুই দেশের সরকারই ইরানকে কোনো অস্ত্র না দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ট্রাম্প বলেন, সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে সুনির্দিষ্ট আশ্বাস দিয়েছিলেন। ওই বৈঠকে শি জিনপিং জানান, চীনা কোনো প্রতিষ্ঠানসহ চীন সরকার কোনো অবস্থাতেই ইরানকে অস্ত্র সরবরাহ বা বিক্রি করবে না। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া এক বার্তায় ট্রাম্প লেখেন, সম্প্রতি বেইজিংয়ে আমাদের বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিং আমাকে বলেছিলেন যে, তিনি কোনো অবস্থাতেই ইসলামী প্রজাতন্ত্র ইরানকে অস্ত্র দেবেন না বা বিক্রি করবেন না। তার এই বক্তব্যের মধ্যে চীনা প্রতিষ্ঠানগুলোও অন্তর্ভুক্ত ছিল। আমাদের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা বিবেচনা করে আমি তার কথায় আস্থা রাখছি; আর তা ছাড়া আমিও তাকে অনেক বড় বড় সুবিধা দিয়ে যাচ্ছি।