- সীমান্ত রাজনীতি থেকে ভূরাজনীতি
- দণি এশিয়ার নতুন কৌশলগত সমীকরণ
বিশেষ সংবাদদাতা
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের মতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছেন যে- সিএএ কার্যকর এবং ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের পর ভারতে প্রবেশকারীদের ‘অবৈধ বাংলাদেশী’ হিসেবে ফেরত পাঠানো হবে। তিনি বলেন, এটি নিছক একটি প্রশাসনিক বা নির্বাচনী ঘোষণা নয়। দণি এশিয়ার বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে সীমান্ত নিরাপত্তা, নাগরিকত্ব রাজনীতি, ভারতীয় ফেডারেল কাঠামো, আঞ্চলিক শক্তির ভারসাম্য এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপরও।
বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিমবঙ্গে সিএএ বাস্তবায়নকে কেবল অভ্যন্তরীণ রাজনীতির আলোকে দেখলে বিষয়টির গভীরতা বোঝা যাবে না। এটি একদিকে ভারতের অভ্যন্তরীণ আদর্শিক পুনর্গঠনের অংশ, অন্যদিকে সীমান্ত নিয়ন্ত্রণ ও নিরাপত্তা কৌশলের সম্প্রসারণ। একই সাথে বাংলাদেশ, চীন এবং উত্তর-পূর্ব ভারতকে ঘিরে দিল্লির বৃহত্তর ভূরাজনৈতিক পরিকল্পনার সাথেও এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
বর্তমান পরিস্থিতিকে মোটামুটি তিনটি স্তরে বিশ্লেষণ করা যায়- প্রথমত, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ও আদর্শিক প্রকল্প; দ্বিতীয়ত, সীমান্ত ও নিরাপত্তা কৌশল এবং তৃতীয়ত, বাংলাদেশকে কেন্দ্র করে দণি এশিয়ার নতুন ভূরাজনৈতিক প্রতিযোগিতা।
সিএএ : নাগরিকত্ব আইনের আড়ালে হিন্দুরাষ্ট্র নির্মাণ?
ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরেই ভারতকে একটি ‘সভ্যতাভিত্তিক হিন্দুরাষ্ট্র’ হিসেবে পুনর্গঠনের রাজনৈতিক ধারণা সামনে এনেছে। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ সেই বৃহত্তর আদর্শিক কাঠামোর অংশ বলেই মনে করেন অনেক গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক।
আইনটি পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা অমুসলিমদের জন্য নাগরিকত্বের পথ সহজ করেছে। কিন্তু মুসলিমদের এই সুযোগের বাইরে রাখা হয়েছে। ফলে সমালোচকদের মতে, ভারতের নাগরিকত্ব ধারণা প্রথমবারের মতো প্রকাশ্যে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বিভক্ত হলো।
ভারতের রাজনৈতিক বিশ্লেষক ক্রিস্টোফ জাফ্রেলট (ঈযৎরংঃড়ঢ়যব ঔধভভৎবষড়ঃ) তার বিভিন্ন গবেষণায় উল্লেখ করেছেন, বিজেপির রাষ্ট্রদর্শন ধীরে ধীরে জাতিগত সংখ্যাগরিষ্ঠতাভিত্তিক গণতন্ত্রের দিকে অগ্রসর হচ্ছে, যেখানে রাষ্ট্রের পরিচয় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের সাংস্কৃতিক পরিচয়ের সাথে মিশে যায়।
এই বাস্তবতায় পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর করা কেবল একটি আইনি পদপে নয়; বরং সীমান্তবর্তী অঞ্চলের জনসংখ্যাগত ও রাজনৈতিক পুনর্বিন্যাসের অংশ হিসেবেও দেখা হচ্ছে। বিশেষ করে বাংলা ভাষাভাষী মুসলিম জনগোষ্ঠীকে ‘অনুপ্রবেশকারী’ এবং হিন্দু উদ্বাস্তুদের ‘শরণার্থী’ হিসেবে আলাদা রাজনৈতিক শ্রেণীতে ভাগ করার কৌশল দীর্ঘদিন ধরেই বিজেপির রাজনৈতিক বয়ানের অংশ।
‘বাংলাদেশী অনুপ্রবেশকারী’: নিরাপত্তা ইস্যু নাকি ভোটের রাজনীতি?
ভারতে ‘বাংলাদেশী অনুপ্রবেশকারী’ ইস্যু নতুন নয়। বিশেষ করে আসাম ও পশ্চিমবঙ্গে এই প্রশ্ন বহু দশক ধরে নির্বাচনী রাজনীতির গুরুত্বপূর্ণ অস্ত্র। বিজেপি দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক মানুষ ভারতে প্রবেশ করে ভোটার তালিকায় নাম তুলছে এবং এর ফলে স্থানীয় জনসংখ্যার ভারসাম্য ও নিরাপত্তা বিঘিœত হচ্ছে।
আসামে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি প্রক্রিয়ার সময় প্রায় ১৯ লাখ মানুষের নাম বাদ পড়ে। পরে দেখা যায়, বাদ পড়াদের বড় অংশই দরিদ্র বাঙালি হিন্দু ও মুসলিম জনগোষ্ঠী। এই পরিস্থিতিতে বিজেপি এনআরসির সাথে সিএএ যুক্ত করে রাজনৈতিক ভারসাম্য রার চেষ্টা করে-অর্থাৎ মুসলিমদের ‘অবৈধ অনুপ্রবেশকারী’ হিসেবে চিহ্নিত করা এবং হিন্দুদের নাগরিকত্বের আওতায় আনা।
বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গেও একই ধরনের রাজনৈতিক কৌশল প্রয়োগের চেষ্টা হতে পারে। এর ফলে সীমান্ত রাজনীতি ধীরে ধীরে জাতীয় নিরাপত্তা ও পরিচয় রাজনীতির কেন্দ্রে চলে আসছে। বিজেপির জন্য এটি একটি কার্যকর নির্বাচনী বয়ান, কারণ এর মাধ্যমে জাতীয়তাবাদ, নিরাপত্তা উদ্বেগ এবং ধর্মীয় পরিচয়- তিনটিকেই একসাথে ব্যবহার করা যায়।
শিলিগুড়ি করিডোর : ভারতের ‘চিকেন নেক’ এবং নতুন নিরাপত্তা বাস্তবতা
পশ্চিমবঙ্গ ভারতের জন্য শুধু একটি রাজ্য নয়; এটি উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার। বিশেষ করে ‘চিকেন নেক’ ভারতের সবচেয়ে স্পর্শকাতর কৌশলগত অঞ্চলগুলোর একটি।
মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার প্রশস্ত এই করিডোর ভারতের মূল ভূখণ্ডকে সাতটি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের সাথে সংযুক্ত করেছে। পশ্চিমে নেপাল, উত্তরে ভুটান, দেিণ বাংলাদেশ এবং পূর্বে চীনের চুম্বি উপত্যকা থাকায় অঞ্চলটি ভারতের নিরাপত্তা পরিকল্পনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভারতের সামরিক বিশ্লেষকদের মতে, কোনো যুদ্ধ বা বড় আঞ্চলিক সঙ্ঘাতে এই করিডোর বিচ্ছিন্ন হয়ে গেলে উত্তর-পূর্ব ভারতের সাথে মূল ভারতের যোগাযোগ কার্যত বিপর্যস্ত হয়ে পড়তে পারে। ফলে দিল্লি দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে বিকল্প সড়ক, বহুলেন মহাসড়ক, রেলপথ ও সামরিক সরবরাহ অবকাঠামো গড়ে তুলতে চাচ্ছে।
সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার উত্তরবঙ্গের কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়ক অংশ কেন্দ্রীয় সংস্থাগুলোর হাতে হস্তান্তর করেছে। এর ফলে ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপ এবং এনএইচআইডিসিএল সরাসরি অবকাঠামো উন্নয়নকাজ পরিচালনা করতে পারবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি মূলত শিলিগুড়ি করিডোরকে কেন্দ্রীয় নিরাপত্তা বলয়ের আওতায় আরো শক্তভাবে আনার উদ্যোগ। কারণ দিল্লি এখন এই অঞ্চলকে শুধু বাণিজ্যিক করিডোর হিসেবে নয়, সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে সামরিক জীবনরেখা হিসেবেও বিবেচনা করছে।
ভূগর্ভস্থ রেল করিডোর : যুদ্ধ প্রস্তুতির নতুন ইঙ্গিত?
সবচেয়ে আলোচিত পরিকল্পনাগুলোর একটি হলো টিন মাইল হাট থেকে রাঙ্গাপানি পর্যন্ত ভূগর্ভস্থ রেল করিডোর নির্মাণ। পরিকল্পনা অনুযায়ী প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ এই রেললাইন ভূপৃষ্ঠের ২০ থেকে ২৪ মিটার নিচ দিয়ে যাবে।
ভারতের কৌশলগত পরিকল্পনাকারীরা মনে করছেন, ভবিষ্যৎ যুদ্ধে ড্রোন হামলা, পেণাস্ত্র আক্রমণ বা বিমান হামলার ঝুঁকি বাড়বে। তাই সামরিক রসদ ও সেনা চলাচলের জন্য বিকল্প ও সুরতি অবকাঠামো প্রয়োজন।
বিশেষ করে দোকলাম অচলাবস্থা- এর অভিজ্ঞতার পর দিল্লি উপলব্ধি করেছে যে, উত্তর-পূর্ব ভারতের সাথে যোগাযোগ রা করা তাদের জাতীয় নিরাপত্তার অন্যতম বড় চ্যালেঞ্জ। ফলে শিলিগুড়ি করিডোরে সামরিক ও অবকাঠামোগত বিনিয়োগ এখন ভারতের দীর্ঘমেয়াদি প্রতিরা কৌশলের অংশে পরিণত হয়েছে।
বাংলাদেশের জন্য নতুন কৌশলগত বাস্তবতা
বাংলাদেশের জন্য এই পরিবর্তনের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শিলিগুড়ি করিডোর বাংলাদেশের উত্তর সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত। ফলে সেখানে সামরিক ও অবকাঠামোগত শক্তিশালীকরণ সরাসরি বাংলাদেশের নিরাপত্তা পরিবেশেও প্রভাব ফেলবে।
প্রথমত, ভারতের সামরিক সমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। নতুন সড়ক, রেলপথ ও লজিস্টিক নেটওয়ার্কের মাধ্যমে ভারত দ্রুত সেনা ও রসদ সরিয়ে নিতে পারবে। চীন-ভারত উত্তেজনা বৃদ্ধি পেলে বাংলাদেশের উত্তরাঞ্চল ঘিরে ভারতের সামরিক উপস্থিতিও আরো দৃশ্যমান হতে পারে।
দ্বিতীয়ত, বাংলাদেশের কৌশলগত গুরুত্বও একই সাথে বাড়বে। কারণ ভারত ইতোমধ্যে উত্তর-পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ সহজ করতে বাংলাদেশের ট্রানজিট সুবিধা ব্যবহার করছে। আখাউড়া-আগরতলা রেলসংযোগ, চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার, নৌপথ ট্রানজিট-এসব উদ্যোগ দিল্লির কাছে বাংলাদেশের গুরুত্ব বাড়িয়েছে।
অর্থাৎ শিলিগুড়ি করিডোর শক্তিশালী হলেও ভারত বাংলাদেশের বিকল্প রুটের প্রয়োজন পুরোপুরি হারাবে না। বরং দিল্লি দুই ধরনের রুট-নিজস্ব সামরিক করিডোর এবং বাংলাদেশের মাধ্যমে বাণিজ্যিক করিডোর- একসাথে ব্যবহার করতে চাইবে।
চীন ফ্যাক্টর এবং বাংলাদেশের ভারসাম্যের রাজনীতি
চীন বর্তমানে বাংলাদেশের অন্যতম বড় অবকাঠামো বিনিয়োগকারী। পদ্মা সেতু রেলসংযোগ, বিদ্যুৎকেন্দ্র, শিল্পাঞ্চল ও নদী ব্যবস্থাপনা- বিভিন্ন েেত্র চীনের উপস্থিতি বেড়েছে।
অন্যদিকে ভারত বাংলাদেশকে তার কৌশলগত নিরাপত্তাবলয়ের অংশ হিসেবে দেখতে চায়। ফলে বাংলাদেশ কার্যত ভারত ও চীনের মধ্যকার প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
বিশ্লেষকদের মতে, ‘অবৈধ বাংলাদেশী’ ইস্যু ভারতের জন্য শুধু অভ্যন্তরীণ রাজনীতির প্রশ্ন নয়; বরং ঢাকার ওপর কূটনৈতিক ও নিরাপত্তা চাপ সৃষ্টির একটি উপায়ও হতে পারে। এর মাধ্যমে দিল্লি সীমান্ত ব্যবস্থাপনা, গোয়েন্দা সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় বাংলাদেশকে আরো ঘনিষ্ঠভাবে যুক্ত রাখতে চাইতে পারে।
সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার উদ্বেগ
সীমান্তে নতুন অবকাঠামো নির্মাণের ফলে নজরদারি, ড্রোন পর্যবেণ এবং বিএসএফের দ্রুত প্রতিক্রিয়া সমতা বাড়বে। এর প্রভাব শুধু নিরাপত্তায় নয়, সীমান্তবাসীর জীবন, বাণিজ্য এবং চলাচলের ওপরও পড়বে।
বাংলাদেশ দীর্ঘদিন ধরেই বলে আসছে, ‘অবৈধ বাংলাদেশী’ নিয়ে ভারতের দাবির পে পর্যাপ্ত তথ্য নেই। ঢাকার অবস্থান হলো- যথাযথ প্রমাণ ছাড়া কাউকে বাংলাদেশী হিসেবে গ্রহণ করা হবে না এবং সীমান্তে ‘পুশ-ইন’ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আন্তর্জাতিক আইন অনুযায়ী কাউকে রাষ্ট্রহীন করে ফেলা যায় না। জাতিসঙ্ঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের নীতিমালা অনুযায়ী প্রত্যেক ব্যক্তির নাগরিকত্ব যাচাই, আইনি প্রতিকার এবং মানবিক সুরা নিশ্চিত করা বাধ্যতামূলক।
মানবাধিকার সংগঠনগুলোর আশঙ্কা, রাজনৈতিক উদ্দেশ্যে ‘অবৈধ অনুপ্রবেশকারী’ শব্দ ব্যবহার করা হলে প্রকৃত নাগরিকরাও হয়রানির শিকার হতে পারেন, বিশেষ করে দরিদ্র বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী।
দণি এশিয়ার নতুন কৌশলগত সমীকরণ
সব মিলিয়ে পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর এবং ‘বাংলাদেশী ফেরত’ প্রশ্নটি কেবল সীমান্ত প্রশাসনের বিষয় নয়; এটি দণি এশিয়ায় নতুন কৌশলগত বাস্তবতার প্রতিফলন।
এখানে একই সাথে কয়েকটি প্রবণতা কাজ করছে- জাতীয়তাবাদী রাজনীতির উত্থান; সীমান্ত ও নাগরিকত্বের সামরিকীকরণ; ভারত-চীন প্রতিযোগিতা; উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তা পুনর্গঠন এবং বাংলাদেশকে ঘিরে আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা।
বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে- ভারত ও চীনের প্রতিযোগিতার মধ্যে নিজস্ব নিরাপত্তা, অর্থনৈতিক স্বার্থ এবং কূটনৈতিক ভারসাম্য রা করা।
কারণ আগামী বছরগুলোতে শিলিগুড়ি করিডোর, সিএএ, সীমান্ত নিরাপত্তা এবং ‘বাংলাদেশী অনুপ্রবেশ’ প্রশ্ন- এসবই শুধু ভারতীয় রাজনীতির ইস্যু থাকবে না; বরং বঙ্গোপসাগরীয় ভূরাজনীতি এবং দণি এশিয়ার কৌশলগত স্থিতিশীলতার অন্যতম কেন্দ্রীয় প্রশ্নে পরিণত হতে পারে।



