দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর প্রেসক্লাবের ৪৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আজ শুক্রবার (৮ মে) সকালে এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু।
ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহযোগি সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি সাদাকাত আলী খান, সাংবাদিক মাজেদুর রহমান শিলু, শাহ্থ আলম শাহী, মোর্শেদুর রহমান, এমদাদ হক, আসাদুল্লাহ্থ সরকার প্রমুখ।
পরে ৪৩ তম বার্ষিক সাধারণ সভায় সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল বার্ষিক রিপোর্ট ও কোষাধ্যক্ষ বিপুল সানি আয়-ব্যয়ের রিপোর্ট পেশ করেন।



