নোয়াখালী অফিস
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নোয়াখালী জোনের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন, গতকাল শনিবার ব্যাংকের নোয়াখালী জোন কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে বক্তব্য প্রদান করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের সর্বময় ক্ষমতা ও দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। ব্যাংকের ইভিপি ও নোয়াখালী জোন প্রধান মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মো: আলতাফ হোসেন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো: মাহমুদুর রহমান, ইভিপি ও ট্রেজারি অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট ডিভিশন প্রধান মোহাম্মদ মাসুদ, ইভিপি ও এসএমই ডিভিশন-২ প্রধান মাহমুদ হোসেন খান। সম্মেলনে নোয়াখালী জোনের অধীনে সকল শাখা প্রধান ও দায়িত্বপ্রাপ্ত নির্বাহীরা উপস্থিন ছিলেন। জোনের অধীনে ২৩টি শাখা ও ২৭টি উপশাখার ২০২৬ইং সালের অর্ধবার্ষিক ব্যবসায়ের পর্যালোচনা ও পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণবিষয়ক আলোচনা হয়।



