১৯৯৬ সালের বিমান হামলা

রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের খুনের অভিযোগ

Printed Edition

রয়টার্স

কিউবার সাবেক প্রেসিডেন্ট ও ফিদেল কাস্ত্রোর ভাই রাউল কাস্ত্রোর বিরুদ্ধে খুনের আনুষ্ঠানিক অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। গত বুধবার মার্কিন আদালতে এই অভিযোগ গঠনের কথা ঘোষণা করা হয়। দীর্ঘ তদন্তের পর পুলিশ ও গোয়েন্দারা ১৯৯৬ সালের একটি বিমান হামলায় কাস্ত্রোর সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছেন বলে দাবি করেছেন। যুক্তরাষ্ট্রের এই পদপেকে কিউবার কমিউনিস্ট সরকারের ওপর ওয়াশিংটনের চাপ বৃদ্ধির বড় চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন কিউবার বর্তমান সরকারে পরিবর্তন আনতে চাইছেন। ১৯৫৯ সালে রাউল কাস্ত্রোর বড় ভাই ফিদেল কাস্ত্রো কিউবা বিপ্লবের নেতৃত্ব দেয়ার পর থেকেই দেশটিতে কমিউনিস্টরা মতায় রয়েছে। মূলত ১৯৯৬ সালে নির্বাসিত কিউবানদের সংগঠন ‘ব্রাদার্স টু দ্য রেসকিউ’-এর দুটি বিমান কিউবার যুদ্ধবিমান দিয়ে গুলি করে ভূপাতিত করার ঘটনাকে কেন্দ্র করে রাউল কাস্ত্রো এবং কিউবার সামরিক বাহিনীর পাঁচ বিমানচালকের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।

বিচারিক অস্ত্র ব্যবহার বন্ধের আহ্বান চীনের

এদিকে কিউবার সাবেক নেতা রাউল ক্যাস্ত্রোর বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের পর দেশটির পাশে থাকার কথা জানিয়েছে চীন। একই সাথে কিউবার বিরুদ্ধে ‘নিষেধাজ্ঞা ও বিচারিক অস্ত্র’ ব্যবহার বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। গতকাল বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘যুক্তরাষ্ট্রের উচিত কিউবার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও বিচারিক অস্ত্র ব্যবহার বন্ধ করা এবং সবসময় শক্তি প্রয়োগের হুমকি দেয়া থেকে বিরত থাকা।’