নিকলী (কিশোরগঞ্জ) থেকে সংবাদদাতা
কিশোরগঞ্জের নিকলীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিলে হামলার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (১ আগস্ট) সকালে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত গণমিছিলের ওপর হামলার ঘটনায় দলের কয়েকজন কর্মী আহত হন।
জামায়াত সূত্র জানায়, বেলা ১১টার দিকে উপজেলা আমির আবুল হোসেন ও সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলামের নেতৃত্বে মিছিলটি নিকলী নতুন বাজার বাসস্ট্যান্ড থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জামায়াতের অভিযোগ, মিছিলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বেশ কিছু নেতা-কর্মী মিছিলে হামলা চালান। মিছিলের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং কয়েকজন কর্মী আহত হন।



