সৌদি ক্লাবে আরো একবার হতাশ রোনালদো

Printed Edition

ক্রীড়া ডেস্ক

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’র ফাইনালে বল দখল, শট বড় সুযোগ- সবকিছুতেই জাপানের ক্লাব গাম্বা ওসাকার বিপক্ষে এগিয়ে ছিল সৌদির ক্লাব আল নাসর। কিন্তু ম্যাচের চিত্রটা হলো বিপরীত। ৩০ মিনিটে ডেনিজ হুমেটের করা একমাত্র গোলেই চ্যাম্পিয়ন হয়ে গেল জাপানের ক্লাবটি। আর তাতেই আরো একবার বড় কোনো শিরোপাবঞ্চিত হতে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। রেফারির শেষ বাঁশির পর জায়গাতেই ঠায় দাঁড়িয়ে গেলেন আল নাসরের কয়েকজন। তবে দাঁড়ালেন না পর্তুগিজ সুপারস্টার। মাঠ ছাড়ার জন্য পা বাড়ালেও মনে হলো কেউ যেন ধরে রেখেছে। শেষ পর্যন্ত পা টেনে টেনে যেন খুঁড়িয়েই মাঠ ছেড়ে সোজা গিয়ে বসে পড়লেন ডাগআউটের বেঞ্চে। সেখানে বসে কান্নায় ভেঙে পড়লেন সিআর সেভেন।