বাংলাদেশ ব্যাংকস এমপ্লয়িজ ফেডারেশনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় ও ঐক্যবদ্ধভাবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ২০ মে রূপালী ব্যাংক কর্মচারী সঙ্ঘ (সিবিএ) কার্যালয়ে অনুষ্ঠিত ফেডারেশনের এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ ব্যাংকস এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার। এ ছাড়া সভায় রূপালী ব্যাংক কর্মচারী সঙ্ঘের কেন্দ্রীয় নেতারাসহ দেশের ১৫টি ব্যাংকের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘মহান স্বাধীনতার ঘোষক’ ও ‘বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা’ হিসেবে অভিহিত করে ফেডারেশনের ব্যানারে তার শাহাদতবার্ষিকীর কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।



