আনাদুলু এজেন্সি
চলতি গ্রীষ্মকালে ইউরোপজুড়ে শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। এই তাপপ্রবাহের কারণে জুনের শেষ থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত মাত্র ১৫ দিনে বেলজিয়ামে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে। বেলজিয়ামের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিয়েনসানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। সিয়েনসানোর তথ্যমতে, গত ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত ১৫ দিনে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। তীব্র গরমে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে বেলজিয়ামের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়ালোনিয়াতে। মৃত্যুসংখ্যার দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ব্রাসেলস এবং ফ্ল্যান্ডার্স।



