এমআইএসটিতে ‘ফ্রেশার্সডে -২০২৬’ উদযাপিত

Printed Edition

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণে গত ১৪ জুন ‘ফ্রেশার্সডে-২০২৬’ অনুষ্ঠিত হয়। রাজধানীর এমআইএসটি ক্যাম্পাসের শহীদ ইয়ামিন অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন নবাগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। চলতি শিক্ষাবর্ষে এমআইএসটির ১৫টি বিএসসি ইঞ্জিনিয়ারিং, সায়েন্স এবং আর্কিটেকচার বিভাগের মোট ৯৫৫ জন শিক্ষার্থী ভর্তি হন, যাদের মধ্যে ১৩৩ জন সামরিক বাহিনীর সদস্য। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. মামুন আহমেদ (চেয়ারম্যান ইউজিসি)। এ ছাড়া এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো: হাকিমুজ্জামান, বিভিন্ন ফ্যাকাল্টির ডিন ও বিভাগীয় প্রধানরা, ফ্যাকাল্টি সদস্য, স্টাফ অফিসার, নবীন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। আইএসপিআর।