প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি গুলশানে অবস্থিত ব্যাংকের করপোরেট অফিসে গ্যালিটোস বাংলাদেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের কার্ডধারীরা আকর্ষণীয় সুবিধা ও পুরস্কার উপভোগ করার সুযোগ পাবেন। চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের কার্ডধারীরা গ্যালিটোস বাংলাদেশের সব আউটলেটে ১২% ছাড় উপভোগ করতে পারবেন। এ ছাড়াও, ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে আয়োজিত বিশেষ ক্যাম্পেইনে অংশগ্রহণ করে একটি আইফোন জেতার সুযোগ পাবেন গ্রাহকরা। প্রাইম ব্যাংক পিএলসির পক্ষে মামুর আহমেদ, এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন এবং গ্যালিটোস বাংলাদেশের পক্ষে শেখ জাহীন আহমেদ, চেয়ারম্যান নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল ব্যাংকিং; নাহরীন কাইয়ুম, এসভিপি ও অ্যাক্টিং হেড অব প্রায়োরিটি ব্যাংকিং এবং গ্যালিটোস বাংলাদেশের পক্ষে মো: মিরাজুল ইসলাম, বিজনেস হেড এবং মো: আব্দুল্লাহ আল মামুন, ম্যানেজার-অপারেশনস। বিজ্ঞপ্তি।



