ইরানযুদ্ধের কারণে তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি স্থগিত

Printed Edition

তাস

ইরানের সাথে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে নিজেদের সামরিক সক্ষমতা ও অস্ত্রের মজুদ ধরে রাখতে তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির প্রক্রিয়া আপাতত স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার মার্কিন সিনেটে এক শুনানিতে নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও এই তথ্য নিশ্চিত করেছেন।

হাং কাও জানান, বিদ্যমান মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে ওয়াশিংটন এখন নিজেদের গোলাবারুদের মজুদ ও সামরিক সক্ষমতা নিশ্চিত করাকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে। তিনি বলেন, ‘অপারেশন এপিক ফিউরি’র জন্য প্রয়োজনীয় গোলাবারুদ পর্যাপ্ত রয়েছে কি না, সেটি নিশ্চিত করতেই এই মুহূর্তে অস্ত্র বিক্রি স্থগিত রাখা হয়েছে। তবে প্রশাসন প্রয়োজন মনে করলে এই প্রক্রিয়া আবারো শুরু হতে পারে। এই ঘোষণার ঠিক এক সপ্তাহ আগে বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিষয়টি গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে উঠে এসেছিল।