কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের কুলাউড়ায় নবম শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম আশরাফুল আলম ফাহাদ (১৪)। সে কুলাউড়া নবীন চন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কুলাউড়া পৌর শহরের বাসা থেকে বাবার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বের হয় ফাহাদ। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।
এ ঘটনায় ফাহাদের বাবা আলাউদ্দিন কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ফাহাদের বাবা মো: আলাউদ্দিন জানান, কোনো সহৃদয় ব্যক্তি তার ছেলের সন্ধান পেলে ০১৭৫৯১৭৬৫৩১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।



