স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Printed Edition

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার পুলিশ কনভেনশন হল, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ। সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, ফিরোজুর রহমান, মোহাম্মদ মনজুর আলম, এস এ এমডি হোসেন, আলহাজ মোহাম্মদ শামসুল আলম, মো: জাহেদুল হক, ফেরদৌস আলী খান, এ কে এম আবদুল আলীম, অসিত কুমার সাহা, জাহিদুল আলম এবং স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ ও খন্দকার রুমী এহসানুল হক, শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর ড. হাফিজ মুজতবা রেজা আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: সিদ্দিকুর রহমান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ সালাহ উদ্দিন এফসিএস, পর্যবেক্ষক হিসেবে ডিএসই থেকে মো: রাকিবুল ইসলাম ও মো: বাহারুল ইসলাম শাওন এবং সিএসই থেকে আলমগীর কবির, শেয়ারহোল্ডার ও অডিটরের প্রতিনিধিরা সরাসরি ও অনলাইনে অংশগ্রহণ করেন। সভা পরিচালনা করেন ব্যাংকের কোম্পানি সচিব মো: মিজানুর রহমান এফসিএস। সভা শেষে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী। সভায় গত অর্থবছরের বার্ষিক হিসাব বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদনসহ সব আলোচ্যসূচি সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি।