এপি
তুষারে ঢাকা জনমানবহীন শ্বেত মহাদেশ অ্যান্টার্কটিকায় সাম্প্রতিক বছরগুলোতে পর্যটকদের আনাগোনা অভাবনীয়ভাবে বৃদ্ধি পাওয়ায় পরিবেশবিদ ও বিজ্ঞানীদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যান্টার্কটিকা ট্যুর অপারেটরসের তথ্যমতে, ২০২৪ সালেই প্রায় ৮০ হাজার পর্যটক মহাদেশটিতে পা রেখেছেন এবং জাহাজে চড়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন আরো ৩৬ হাজার জন। গত তিন দশকে এই অঞ্চলে পর্যটনের হার বেড়েছে প্রায় ১০ গুণ।
বিশেষজ্ঞদের মতে, আধুনিক প্রযুক্তি এবং বরফে চলার উপযোগী উন্নত জাহাজের সহজলভ্যতায় পর্যটন খরচ কমছে, যার ফলে আগামী এক দশকে দর্শনার্থীর সংখ্যা বার্ষিক তিন থেকে চার লাখ ছাড়িয়ে যেতে পারে। মূলত জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই মহাদেশের আদিম রূপ চিরতরে বদলে যাওয়ার আগেই তা দেখে নেয়ার এক প্রতিযোগিতায় নামছেন পর্যটকরা। সম্প্রতি ‘এমভি হন্ডিউস’ নামক একটি পর্যটকবাহী জাহাজে বিরল ভাইরাসের প্রাদুর্ভাব ঘটায় নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।



