বাউবির এমএড পরীক্ষা সংশোধিত সময়সূচি প্রকাশ

Printed Edition

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত মাস্টার অব এডুকেশন (এমএড) পরীক্ষা-২০২৫ (২৫২ টার্ম)-এর ১ম ও ২য় সেমিস্টারের সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

সংশোধিত সময়সূচি অনুযায়ী এ পরীক্ষা (এমএড) আগামী ২৪ জুলাই শুরু হবে এবং ১২ সেপ্টেম্বর শেষ হবে। ১ম সেমিস্টারের পরীক্ষা সকাল ৯টা থেকে বেলা ১টা এবং ২য় সেমিস্টারের পরীক্ষা বেলা ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০১৮ ব্যাচের শিক্ষার্থীদের জন্য এটি সর্বশেষ এমএড পরীক্ষা। বিস্তারিত তথ্য ও আপডেটের জন্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (িি.িনড়ঁ.ধপ.নফ) ভিজিট করার অনুরোধ করা হলো। বিজ্ঞপ্তি।