সবার আগে উজবেকিস্তান

Printed Edition

ক্রীড়া ডেস্ক

যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবে উজবেকিস্তান। ২০২৬ বিশ্বকাপে খেলার জন্য সবার আগে প্রাথমিক দলও ঘোষণা করেছেন মধ্য এশিয়ার দেশটি। ৪০ সদস্যের এই দল নিয়ে তাসখন্দে তিন সপ্তাহের অনুশীলন ক্যাম্প করবেন ফ্যাবিও ক্যানাভারো। এখান থেকেই বিশ্বকাপের জন্য নির্বাচিত করা হবে চূড়ান্ত দল। বিশ্বকাপে ১৮ জুন মেক্সিকোতে কলম্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে উজবেকিস্তান।