পূবালী ব্যাংকের অঞ্চল ও করপোরেট শাখা প্রধানদের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

Printed Edition

পূবালী ব্যাংক পিএলসির অঞ্চল ও করপোরেট শাখা প্রধানদের দ্বিতীয় ব্যবসায়িক সম্মেলন-২০২৬ ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে গতকাল অনুষ্ঠিত হয়। সব অঞ্চল প্রধান, করপোরেট শাখা প্রধান এবং সব বিভাগ প্রধান ও নির্বাহীদের অংশগ্রহণে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ- মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, মো: শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান। সম্মেলনে সভাপতিত্ব করেন জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মো: ফয়জুল হক শরীফ। কর্মক্ষেত্রে উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে ২০২৫ সালে বিশেষ সাফল্যের জন্য ৫০ জন শ্রেষ্ঠ ব্যবস্থাপককে পদক প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।