চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরীকে স্থায়ীভাবে জলাবদ্ধতামুক্ত করতে সমন্বিত উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা: শাহাদাত হোসেন। তিনি বলেন, খাল খনন, অবৈধ দখল উচ্ছেদ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তোলা হবে।
গতকাল নগরীর রসুলবাগ খালখনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। বর্ষা মৌসুমের আগে নগরীকে পরিচ্ছন্ন রাখা এবং স্থায়ী জলাবদ্ধতা সমস্যা নিরসনের লক্ষ্যে চসিকের বিশেষ খালখনন অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম শুরু করা হয়। মেয়রের সরাসরি তত্ত্বাবধানে একই দিনে চারটি গুরুত্বপূর্ণ খালের খনন ও ময়লা পরিষ্কার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পরিদর্শনকালে মেয়র অভিযোগ করেন, একটি নির্মাণাধীন স্লুইস গেটের কারণে খালের মুখ সঙ্কুচিত হয়ে পানি প্রবাহে বিঘœ সৃষ্টি হচ্ছে। কিছু প্রভাবশালী ব্যক্তি ও শিল্পপ্রতিষ্ঠান খালের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করায় স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এসব অবৈধ দখলদারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বর্জ্য ঘটনায় পূবাইল অঞ্চলের ৪১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক কাউসারকেও বহিষ্কার করা হয়েছে।
রোহানুজ্জামান শুক্কুর বলেন, ‘কাউসার বিগত সরকারের আমলে আমার সাথে রাজনৈতিক মামলায় জেল খেটেছে। তারপরও সাংগঠনিক শৃঙ্খলার প্রশ্নে তাকে ছাড় দেয়া হয়নি।’


