দুর্বৃত্তের গুলিতে সিটি করপোরেশনের কর্মচারী আহত

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো: তানজিদ (৩৫) নামের সিটি করপোরেশন এক কর্মচারী আহত হয়েছেন। থশুক্রবার রাতে যাত্রাবাড়ীর সায়েদাবাদ পানির পাম্পের সামনে অজ্ঞাতনামা সাত থেকে আটজন দুর্বৃত্ত তানজিদকে গুলি করে পালিয়ে যায়। তানজিদ আলী রাজধানীর ওয়ারীর বি কে দাশ লেনের আজগর আলীর ছেলে। তিনি সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রমের কর্মচারী।

তানজিদের বন্ধু মামুন জানিয়েছেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সায়েদাবাদ পানির পাম্পের সামনে সাত থেকে আটজন দুর্বৃত্ত তানজিদের বাম হাঁটুর নিচে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে আহত অবস্থায় উদ্ধার করে রাত সোয়া ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান বন্ধুরা।