পানিতে তলিয়ে যাওয়া ধান কেটে দিলো ভিডিপি

Printed Edition

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি গ্রামে অতিবৃষ্টির কারণে তলিয়ে যাওয়া পাকা ধান কেটে দিয়ে অনন্য নজির স্থাপন করেছে আনসার ও ভিডিপি সদস্যরা। শ্রমিকের অভাবে শ্রী রিপন চন্দ্রের জমির পাকা ধান পানিতে নষ্ট হতে যাচ্ছিল।

বিষয়টি জানতে পেরে রাজারহাট উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো: উজ্জ্বল হোসেন জেলা কমান্ড্যান্টের নির্দেশে ২০ জন স্বেচ্ছাসেবী সদস্য নিয়ে মাঠে নামেন। গত ১৫ মে সকালে তারা বুক সমান পানিতে নেমে কৃষকের ধান কেটে দেন। বাহিনীর সদস্যদের এমন নিঃস্বার্থ ও মানবিক উদ্যোগ দেখে জমির মালিকসহ স্থানীয় বাসিন্দারা অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।