মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা
মুক্তাগাছা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনন্দ টিভির ময়মনসিংহ জেলা প্রতিনিধি শফিক সরকারের মা আক্তারা খাতুন (৮৫) শনিবার সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ইন্তেকালে মুক্তাগাছা প্রেস ক্লাবের আহ্বায়ক এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, সদস্যসচিব দৈনিক আমার দেশ প্রতিনিধি ফেরদৌস আলমসহ প্রেস ক্লাব পরিবার গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। মরহুমা আক্তারা খাতুন সাত ছেলে, চার মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।



