ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আগামী ৭ জুন। তিন ক্যাটাগরিতে নির্বাচনে অংশ নিতে দুই দিনে মনোনয়নপত্র জমা পড়েছে ৩৩টি। এখন অপেক্ষা যাচাই-বাছাইয়ের। সংবাদ সম্মেলনে গতকাল বিষয়টি জানান রিটার্নিং অফিসার মোহাম্মদ তাহেরুল হক চৌহান।
চৌহান বলেন, ‘তিনটা ক্যাটাগরিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এক নম্বর ক্যাটাগরি যেটা ক্যাটাগরি ওয়ান, সেখানে আমরা ১৪টি নমিনেশন ফর্ম গ্রহণ করেছি। আর ক্যাটাগরি (দুইতে) ১৮টি ফর্ম সাবমিট হয়েছে। আর ক্যাটাগরি থ্রিতে একটি।’
নির্বাচনী তফসিল অনুযায়ী আগামীকাল (আজ) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।



