বিশ্ব জীববৈচিত্র্য দিবস উপলে ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে লাইফ, ন্যাচার অ্যান্ড এনভায়রনমেন্ট রিসার্চ কাব (খওঘঊজঈ)। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরণে তরুণদের সম্পৃক্ত করতে সংগঠনটি ‘বায়োব্লিটজ’ নামে একটি বিশেষ অ্যাপ তৈরি করেছে। এর মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যমান বিভিন্ন জীবের তথ্য সংগ্রহ ও সংরণের উদ্যোগ নেয়া হয়েছে।
আয়োজকরা জানান, ‘বায়োব্লিটজ’ অ্যাপের মূল ল্য হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি পূর্ণাঙ্গ জীববৈচিত্র্য ডাটাবেজ তৈরি করা। প্রাথমিকভাবে নির্দিষ্টসংখ্যক স্বেচ্ছাসেবক এ কার্যক্রমে অংশ নিলেও ভবিষ্যতে অ্যাপটি সবার জন্য উন্মুক্ত করে দেয়ার পরিকল্পনা রয়েছে। তখন শিার্থী, গবেষক, প্রকৃতিপ্রেমী ও পরিবেশকর্মীরা ক্যাম্পাসে থাকা বিভিন্ন উদ্ভিদ, পাখি, কীটপতঙ্গ, সরীসৃপ ও অন্যান্য প্রাণীর তথ্য ও আলোকচিত্র যুক্ত করতে পারবেন।
বিশ্ব জীববৈচিত্র্য দিবস উপলে ২০ মে অনুষ্ঠিত হয় ‘বায়োব্লিটজ’ কার্যক্রমের মূল সার্ভে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৯০ জন শিার্থী স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেন। অংশগ্রহণকারীদের ১৫টি দলে ভাগ করা হয় এবং প্রতিটি দলে পাঁচজন সদস্য ছিলেন।
সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ কার্যক্রমে শিার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে উদ্ভিদ, পাখি, প্রাণী ও অন্যান্য জীবের তথ্য এবং আলোকচিত্র সংগ্রহ করেন। সংগৃহীত তথ্য তাৎণিকভাবে ‘বায়োব্লিটজ’ অ্যাপে সংরণ করা হয়।
গতকাল অনুষ্ঠিত হয় সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সেমিনারে জীববৈচিত্র্য সংরণ, পরিবেশগত ভারসাম্য রা এবং গবেষণাভিত্তিক তথ্য সংগ্রহের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন, ড. বিধান চন্দ্র দাশ, হাসানুর রহমান, মাহাবুবুল ইসলাম পলাশ এবং ড. সাবরিনা নাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: আব্দুল বারী। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী দলগুলোর সংগৃহীত তথ্য, পর্যবেণ ও আলোকচিত্রের ভিত্তিতে সেরা দল এবং সেরা আলোকচিত্র নির্বাচন করে পুরস্কার প্রদান করা হয়। পুরো আয়োজনের মধ্যে নির্বাচিত সেরা ছবিকে প্রথম পুরস্কার দেয়া হয় বিজ্ঞপ্তি।



