অগ্রণী ব্যাংকে ফাউন্ডেশন কোর্সের উদ্বোধন

Printed Edition
অগ্রণী ব্যাংকে ফাউন্ডেশন কোর্সের  উদ্বোধন
অগ্রণী ব্যাংকে ফাউন্ডেশন কোর্সের উদ্বোধন

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ৯৮ ও ৯৯তম অফিসার (ক্যাশ) ব্যাচের ৩০ কর্মদিবসব্যাপী ফাউন্ডেশন কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার এবিটিআইয়ে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো: আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন) মো: জালাল উদ্দিন। এবিটিআইয়ের পরিচালক ও উপমহাব্যবস্থাপক ফারজানা বেগমের সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে দু’টি ব্যাচে বিভিন্ন শাখার ৭৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। এ সময় ব্যবস্থাপনা পরিচালক মো: আনোয়ারুল ইসলাম প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও নৈতিকতার সাথে ব্যাংকিং পেশায় নিজেদের গড়ে তোলার গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। বিজ্ঞপ্তি।