জামায়াত আমিরের শোক

মাওলানা এ কে এম ইউসুফের স্ত্রীর ইন্তেকাল

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির মরহুম মাওলানা এ কে এম ইউসুফের সহধর্মিণী মহিলা সদস্য (রুকন) রাবেয়া খাতুন গতকাল ভোর ৫টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি বার্ধক্যজনিত কারণে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি তিন ছেলে ও পাঁচ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। আজ রোববার বাদ এশা রাজধানীর উত্তরার ১০ নং সেক্টরস্থ সেন্ট্রাল মসজিদে নামাজে জানাজা শেষে তাকে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

জামায়াত আমিরের শোক : রাবেয়া খাতুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান এমপি। শোকবাণীতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সূচনালগ্নের অন্যতম সংগঠক মরহুম মাওলানা এ কে এম ইউসুফ রহ:-এর জীবনসঙ্গিনী রাবেয়া খাতুনের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। তিনি সারাজীবন একজন দ্বীনদার, পরহেজগার, ধৈর্যশীল ও আদর্শ গৃহিণী হিসেবে তার স্বামীকে দ্বীনের খেদমতে নিরবচ্ছিন্ন সমর্থন ও প্রেরণা জুগিয়ে গেছেন। ইসলামী আন্দোলনের প্রতিকূল দিনগুলোতে তার ত্যাগ ও ধৈর্য অপরিসীম।

জামায়াত আমির আরো বলেন, আমি মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তার এই বান্দীর ওপর রহম করুন, মাগফিরাত এনায়েত করুন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। তিনি বলেন, আমি মরহুমার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সন্তানদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।