সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

লৌহজংয়ে মাদকবিরোধী পৃথক দুইটি অভিযানে ৪৭০পিস ইয়াবাসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে লৌহজং থানা পুলিশ।গত বৃহস্পতিবার রাতে ও বুধবার বিকেলে উপজেলার গোয়ালীমান্দ্রায় অভিযান চালায় লৌহজং থানা পুলিশ । লৌহজং থানার ওসি বোরহান-উল-ইসলাম এসব তথ্য নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে লৌহজং থানার এসআই(নিঃ) প্রবীর কুমার সরকারের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা গ্রামে রাস্তার উপর অভিযান পরিচালনা করে।এ সময় সিরাজদিখান উপজেলার শেখেরনগর ইউনিয়নের ফইনপুর গ্রামের মো: নুরুজ্জামান (৪২) ও একই এলাকার পাউসার গ্রামের মো: রাশেদ খান (৩০)কে মোট ৪২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা।

ফুলপুরে পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ

ময়মনসিংহের ফুলপুরে তিন দিনব্যাপী ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ’ সম্পন্ন হয়েছে। বাংলাদেশ ইনস্টিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং অন এপ্লাইড নিউট্রিশন (বারটান), নেত্রকোনা আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে গত মঙ্গলবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ও কৃষি অফিসের হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার ভার্চুয়াললি উদ্বোধন করেন বারটানের নির্বাহী পরিচালক হায়দার জাহান ফারাস। বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও অঞ্চল প্রধান ড. মোসা: আলতাফ-উন-নাহারের তত্ত্বাবধানে প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি অধিদফতর, প্রাণিস¤পদ অধিদফতর, মৎস্য অধিদফতর, স্বাস্থ্য অধিদফতরে ও বারটানের উচ্চপদস্থ কর্মকর্তারা। সমাপনী দিনে অংশগ্রহণকারীদের উদ্দেশে সংশ্লিষ্ট বিষয়ের উপর দীর্ঘ ও গুরুত্বর্পূর্ণ আলোচনা করেন ফুলপুর উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী। প্রশিক্ষণে খাদ্য, পুষ্টি, ফলিত পুষ্টি, সুষম খাবার, খাদ্যের উপাদান, শর্করা, আমিষ, ভিটামিন, আঁশ জাতীয় খাদ্য, রোগ প্রতিরোধকারী খাদ্য, খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ, নিরাপদ খাদ্যসহ সুস্বাস্থ্য ও ফলিত পুষ্টির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এ প্রশিক্ষণে উপজেলা প্রাণিস¤পদ অফিসের মাঠকর্মী, স্বাস্থ্যকর্মী মহিলা বিষয়ক অধিদফতরের প্রতিনিধি, যুব উন্নয়ন অধিদফতরের প্রতিনিধি, উপসহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ইমাম, এনজিওকর্মী ও কৃষক-কৃষাণীসহ ৬০ জন অংশগ্রহণ করেন। ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা।

৩ যুবককে ৪ মাস করে কারাদণ্ড

বাঁশখালীতে ইয়াবাসহ স্থানীয় জনতার হাতে আটকের পর তিন যুবককে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা করে অর্থদন্ড দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে দিকে উপজেলার বৈলছড়ি ইউপির মাইদার পাড়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন। দণ্ডপ্রাপ্তরা হলেন সরল ইউপির কাহারঘোনা এলাকার মো. আজাদ, মুজাহিদুল ইসলাম মানিক, রাকিব মিয়া। তারা প্রত্যেকের বয়স ১৯ বছর। স্থানীয় মোজাম্মেল নামে এক ব্যক্তির কাছ থেকে তারা ইয়াবা কিনেছেন বলে স্বীকার করেন। স্থানীয়দের দাবি, মাদকসেবিদের পাশাপাশি মাদক বিক্রেতাদেরও আইনের আওতায় আনা গেলে এই ভয়াবহ অপরাধট অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হবে। বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা।

ধামরাইয়ে খাল খনন উদ্বোধন

অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা রোধে জনগণকে ঐক্যবদ্ধ্ হওয়ার আহবান জানিয়েছেন ঢাকা-২০ (ধামরাই) আসনের এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিন। গত বুধবার সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশব্যাপী শুরু হওয়া খাল খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বাড়িগাঁও খাল খননকার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, প্রচার সম্পাদক মিকাইল হোসেন, উপজেলা প্রকৌশলী মিশুক কুমার দত্ত ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী এ কে এম মোহিতুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। ধামরাই (ঢাকা) সংবাদদাতা।

৬ দফতরে নেই প্রধান কর্মকর্তা

বগুড়ার আদমদীঘিতে গুরুত্বপূর্ণ ছয়টি সরকারি দফতরে দীর্ঘদিন ধরে প্রধান কর্মকর্তার পদ শূন্য রয়েছে। উপজেলায় এসব দফতরের মধ্যে রয়েছে নির্বাচন অফিস, সমবায় অফিস, মহিলা বিষয়ক দফতর, যুব উন্নয়ন অধিদফতর, মাধ্যমিক শিক্ষা অফিস এবং পরিবার পরিকল্পনা কার্যালয়। এছাড়া দীর্ঘ দিন ধরে আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি)। সামান্য একটি প্রত্যয়ন বা নাগরিকত্ব সনদের জন্য সেবা গ্রহিতাদের পোহাতে হয় ভোগান্তি। এসব গুরুত্বপূর্ণ পদে প্রধান কর্মকর্তা কর্মরত না থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে বিলম্বও ঘটায় জনসাধারণের ভোগান্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এসব শূন্য পদে প্রধান কর্মকর্তা নিয়োগ ও সদর ইউনিয়ন পরিষদে একজন ইউপি সদস্যকে দ্বায়িত্ব দিয়ে স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার দাবী জানিয়েছেন এলাকাবাসী। আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা।

মোকামতলা উপজেলা অনুমোদন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার অংশ নিয়ে নতুন ‘মোকামতলা উপজেলা’ গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। বহুদিনের প্রত্যাশিত এ ঘোষণায় পুরো মোকামতলা অঞ্চলজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত নিকার বৈঠকে নতুন পাঁচটি উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন পায়। এর মধ্যে অন্যতম হলো বগুড়ার মোকামতলা উপজেলা। প্রস্তাব অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা ও শিবগঞ্জ সদর ইউনিয়নের অংশ নিয়ে গঠিত হবে নতুন এ উপজেলা। উপজেলা অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পরপরই মোকামতলায় শুরু হয় আনন্দ উদযাপন। মোকামতলা ইউনিয়ন জাতীয়তাবাদী দল (বিএনপি), ছাত্রদল, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং সাংবাদিকদের সংগঠন মোকামতলা মডেল প্রেস ক্লাব–এর উদ্যোগে তাৎক্ষণিকভাবে মিষ্টি বিতরণ করা হয়। পরে স্থানীয়দের অংশগ্রহণে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। রথ্যালিটি মোকামতলা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা।

অস্ত্রসহ ৪ ডাকাত আটক

কক্সবাজারের মহেশখালী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর চারশ সদস্য (ডাকাত)কে আটক করতে সক্ষম হয়েছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যগণ। শুক্রবার ৮ মে সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্যটি নয়া দিগন্তকে প্রেস বিজ্ঞপ্তির মধ্যদিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে, কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর সদস্যরা কক্সবাজারের মহেশখালী থানাধীন ধলঘাটা নাছিরডেল সংলগ্ন এলাকায় অবস্থান করার খবর পেয়ে বৃহস্পতিবার রাত ৯টায় কোস্টগার্ড স্টেশন মহেশখালীর সদস্যগণ বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর চারজন সক্রিয় সদস্যকে আটক করতে সক্ষম হয়। আটক চারজনের দেয়া তথ্যমতে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা কার্তুজ ও পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা।