উইম্বলডনেও নেই আলকারাজ

Printed Edition

ক্রীড়া ডেস্ক

বার্সেলোনা ওপেনে প্রথম রাউন্ডে গত মাসে কবজিতে চোট পান কার্লোস আলকারাজ। এরপর মাদ্রিদ, রোম ওপেন ও ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ান তিনি। চোট থেকে সেরে না উঠায় উইম্বলডন থেকে সরে দাঁড়িয়েছেন দুইবারের চ্যাম্পিয়ন স্প্যানিশ এই টেনিস তারকা। নিজেই এই সিদ্ধান্তের কথা জানান গত পরশু জানিয়েছেন আলকারাজ। ২৩ বছর বয়সী আলকারাজ বলেন, ‘আমার চোটের উন্নতি হচ্ছে এবং আগের চেয়ে অনেক ভালো বোধ করছি। কিন্তু দুর্ভাগ্যবশত, খেলার জন্য আমি এখনো পুরোপুরি প্রস্তুত নই। তাই কুইন্স ও উইম্বলডন- উভয় টুর্নামেন্ট থেকেই নাম প্রত্যাহার করতে বাধ্য হচ্ছি।’