ইবোলা প্রাদুর্ভাবে কঙ্গো ও উগান্ডায় জরুরি অবস্থা ঘোষণা

Printed Edition

এএফপি

আফ্রিকার দেশ ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে ‘আন্তর্জাতিক জনস্বাস্থ্যে জরুরি অবস্থা’ হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি সতর্ক করেছে, ভাইরাসটি এখন প্রতিবেশী দেশগুলোর জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

গতকাল রোববার ডব্লিউএইচও জানায়, বান্ডিবুগিও প্রজাতির ইবোলা ভাইরাসের কারণে সৃষ্ট এই প্রাদুর্ভাব এখনো বৈশ্বিক মহামারির পর্যায়ে না পৌঁছালেও ডিআর কঙ্গোর সাথে স্থলসীমান্ত থাকা দেশগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত ডিআর কঙ্গোর ইতুরি প্রদেশের বুনিয়া, রোয়ামপারা ও মংবওয়ালুসহ অন্তত তিনটি স্বাস্থ্য অঞ্চলে ইবোলায় ৮০ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ল্যাব পরীক্ষায় আটজনের শরীরে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে এবং আরো ২৪৬ জনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।