রাবি প্রতিনিধি
প্রতিবন্ধকতামুক্ত ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে ‘ইঁরষফরহম ধ ইধৎৎরবৎ-ঋৎবব ওহপষঁংরাব ঝড়পরবঃু’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস) ইউনিটের উদ্বোধন ও প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের (সিসিডিসি) গ্যালারিতে কেক কেটে আনুষ্ঠানিকভাবে ইউনিটটির উদ্বোধন করা হয়।
২০২৬ সালের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম হোসেন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের শিক্ষার্থী শাহীন আলম। এ ছাড়াও সহসভাপতি হিসেবে রয়েছেন- রিজভী আহমেদ পিয়াস ও মুনিরা ইয়াসমিন ঋতু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মাতব্বর, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, অর্থ সম্পাদক মাহবুব আমিন, দফতর সম্পাদক শতাব্দী রানী চক্রবর্তী, প্রচার সম্পাদক লক্ষ্মী রানী এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে ওসামা হোসেন নাহিদ ও শেখ আহমেদ শুভ।
প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, আমি প্রক্টরের দায়িত্বে না এলে হয়তো জানতেই পারতাম না বিশ্ববিদ্যালয়ে এত ধরনের সংগঠন রয়েছে। সম্প্রতি টিএসসিতে ৫৫টি সংগঠন নিবন্ধনের জন্য আবেদন করেছে। তবে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে কাজ করে এমন সংগঠন খুবই কম। আমার কাছে ‘ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি’ নামটি অত্যন্ত যথার্থ বলে মনে হয়েছে। একটা সোসাইটি তখনই এগিয়ে যাবে যখন আমরা সবাইকে নিয়ে এগিয়ে যাবো।



