ক্রীড়া ডেস্ক
দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে ফিরছে নরওয়ে। ১৯৯৮ সালের পর বিশ্বকাপ খেলতে যাওয়া দলটি এবার ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। দলটির নেতৃত্বে থাকছেন মার্টিন অডেগার্ড সদ্য আর্সেনালকে প্রিমিয়ার লিগ শিরোপা জেতানো এই মিডফিল্ডারকে অধিনায়ক ঘোষণা করেছে নরওয়ে ফুটবল ফেডারেশন।
স্কোয়াডে জায়গা পেয়েছেন দলের সবচেয়ে বড় তারকা আর্লিং হালান্ড। ম্যান সিটির স্ট্রাইকারের পাশাপাশি আছেন অস্কার বব ও জর্জেন্ট লারসেন। ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলা প্রতিভাবান ফুটবলারদের নিয়েই ভারসাম্যপূর্ণ দল গড়েছে নরওয়ে। তবে স্কোয়াড ঘোষণার ধরনটি ছিল একেবারেই ব্যতিক্রমী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পূর্বধারিত ভিডিও বার্তায় দল ঘোষণা করেন স্বয়ং নরওয়ের রাজা হ্যারাল্ড। স্কোয়াডে সবচেয়ে চমকপ্রদ নাম গোলরক্ষক স্যান্ডার ট্যাংভিক। এই গোলকিপার এখনো জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলেননি।



