সিটিজেনস ব্যাংক ও ডেসকো সমঝোতা চুক্তি স্বাক্ষর

Printed Edition

সম্প্রতি ঢাকার নিকুঞ্জ-২-এ অবস্থিত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই পিএলসি. (ডেসকো)-এর প্রধান কার্যালয়ে সিটিজেনস ব্যাংক পিএলসি এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই পিএলসি (ডেসকো)-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সিটিজেনস ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি পিএলসি (ডেসকো)-এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামীম আহমেদের উপস্থিতিতে সিটিজেনস ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো: মোস্তাফিজুর রহমান এবং ডেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (কোম্পানি সচিব) প্রকৌশলী এস এম শাহ সুলতান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় সিটিজেনস ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল লতিফ, ডেসকোর নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব) এ জেড এম শারজিল হাসান, মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মো: মমিনুল ইসলাম, উপমহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মো: মানহাজ উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।