রূপালী ব্যাংকের বগুড়া বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Printed Edition

রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসির বগুড়া বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখাসমূহের ব্যবস্থাপকদের অংশগ্রহণে বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বগুড়ার গ্রাম উন্নয়ন কর্মের (গাক) কনফারেন্স রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো: মইন উদ্দিন মাসুদ। সভায় সভাপতিত্ব করেন বগুড়া বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক এম এম জি তোফায়েল আহমেদ। সভায় বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার, করপোরেট শাখার নির্বাহী এবং সব শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। সভায় ৩০ জুন ২০২৬ পর্যন্ত বিভাগের আমানত, ঋণ, শ্রেণিকৃত ঋণ, ঋণ আদায়, মুনাফা, বৈদেশিক রেমিট্যান্সসহ বিভিন্ন ব্যবসায়িক সূচকের অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সাথে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন এবং ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।