উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উধুনিয়া ইউনিয়নের সাবেক সভাপতি মোসলেম উদ্দিন (৭৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গতকাল দুপুর ২টায় আগদিঘল গ্রামের কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে।
নামাজে জানাজায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের এমপি মাওলানা রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, সেক্রেটারি জাহিদুল ইসলাম, উপজেলা আমির অধ্যাপক শাহজাহান আলীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সহকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।



