যুক্তরাষ্ট্রের চার কিশোর কিশোরীর আত্মহত্যা

মেটা, স্ন্যাপচ্যাট টিকটক ও ইউটিউবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

Printed Edition

সিবিএস নিউজ

সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত আসক্তি ও মানসিক স্বাস্থ্যের মারাত্মক অবনতির জেরে চার কিশোর-কিশোরীর আত্মহত্যার ঘটনায় প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা, স্ন্যাপচ্যাট, টিকটক এবং ইউটিউবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা ডেলাওয়্যার অঙ্গরাজ্যের সুপিরিয়র কোর্টে বৃহস্পতিবার এই সম্মিলিত মামলাটি পরিচালনা করেন।

মামলার নথিতে অভিযোগ করা হয়, প্ল্যাটফর্মগুলোর ক্ষতিকর নকশা ও অ্যালগরিদমের কারণে কিশোর-কিশোরীরা দীর্ঘমেয়াদি ঘুমের ঘাটতি, তীব্র উদ্বেগ, বিষণœতা ও সামাজিক বিচ্ছিন্নতায় ভুগে শেষ পর্যন্ত আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়। আইনি অধিকারবিষয়ক সংস্থা ‘সোশ্যাল মিডিয়া ভিকটিমস ল সেন্টার’ মিনেসোটা, নর্থ ক্যারোলাইনা, টেনেসি ও টেক্সাস- এই চার অঙ্গরাজ্যের চারটি পরিবারের পক্ষে আইনি লড়াই পরিচালনা করছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে প্রাণ হারানো এই চারজনের বয়স ছিল ১৩ থেকে ১৮ বছরের মধ্যে।