সিরিজ সমতায় ফিরল শ্রীলঙ্কা

Printed Edition

ক্রীড়া ডেস্ক

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সমতায় ফিরেছে শ্রীলঙ্কা। জ্যামাইকায় স্বাগতিকদের ৩৭ রানে হারায় সফরকারীরা। প্রথম ম্যাচে পরাজয়ের ফলে সিরিজে এখন ১-১ সমতা। ফলে আজ সিরিজের শেষ ম্যাচটি হবে শিরোপানির্ধারণী।

স্যাবাইনা পার্কে গতকাল টস হেরে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। দলীয় পঞ্চম ওভারে প্রথম উইকেট হারায় তারা। দলীয় ৪০ রানে পাথুম নিশাঙ্কা ফেরার পর ৩ রান যোগ করতেই সাজঘরের পথ ধরেন কুশল মেন্ডিস ও রতœায়েকে। এরপর কামিন্দু মেন্ডিসকে নিয়ে ৪৫ রানের জুটি কামিল মিশারার। কামিন্দু ফেরার পর পবন রতœায়েকেও প্যাভিয়িনের পথ ধরেন। সেখান থেকে দাসুন শানাকে নিয়ে ৭ ওভারে ১০৩ রানের জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান মিশারা। ২৪ বলে ৫৮ রান করে শানাকা ফিরলেও ৪০ বলে ৬১ রান নিয়ে অপরাজিত থাকেন মিশারা। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ পায় শ্রীলঙ্কা। তিনটি উইকেট নেন শামার জোসেফ।

১৯৫ রানকে তাড়া করতে নেমে প্রথম ও দ্বিতীয় ওভারে দুই উইকেট তুলে নিয়ে উইন্ডিজকে চাপে ফেলেন চামিরা ও ভেল্লালেগে। এরপর দুর্যোগ কাটিয়ে তোলতে লড়ায় করেন শিমরন হেটমায়ার ও রভম্যান পাওয়েল। এই জুটিতে ৮১ রান আসার পর একই ওভারে দু’জনের বিদায়ে আবার বিপর্যয়ে পড়ে স্বাগতিক দল। শেষ পর্যন্ত ১৮.১ ওভারে ১৫৭ রান তুলতেই সবক’টি উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচসেরা হন দাসুন শানাকা।