ববি প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে আগামী ৯ ও ১৫ ফেব্রুয়ারির নির্ধারিত সব পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর এ সংক্রান্ত একটি লিখিত আবেদন জমা দেন সংগঠনটির নেতৃবৃন্দ। আবেদনপত্রটি হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো: মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্ত।
আবেদনপত্রে ছাত্রদল উল্লেখ করে যে, অধিকাংশ শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগের জন্য নিজ নিজ এলাকায় যাবেন। এ অবস্থায় নির্ধারিত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হলে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিঘœ ঘটতে পারে। তাই শিক্ষার্থীদের নাগরিক দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে আগামী ৯ ও ১৫ ফেব্রুয়ারির নির্ধারিত পরীক্ষাগুলো পরবর্তী সুবিধাজনক সময়ে পুনর্নির্ধারণের অনুরোধ জানানো হয়েছে।



