বসুন্ধরা টয়লেট্রিজের পণ্যসামগ্রী এখন থেকে বসুন্ধরা আবাসিক এলাকার জনপ্রিয় রিটেইল আপন ফ্যামিলি মার্টের আউটলেটগুলোতে পাওয়া যাবে। এ উপলক্ষে গতকাল আপন ফ্যামিলি মার্টে বসুন্ধরা টয়লেট্রিজ ও আপন ফ্যামিলি মার্টের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দারা এখন এক ছাদের নিচে বসুন্ধরা টয়লেট্রিজের বিভিন্ন দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য সহজেই সংগ্রহ করতে পারবেন, যা তাদের কেনাকাটাকে আরো সহজ ও সুবিধাজনক করে তুলবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ কামরুল হাসান, হেড অব মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন, জেনারেল ম্যানেজার সেলস (টিস্যু চ্যানেল) কাজী ইমদাদুল হক, হেড অব সেলস (টয়লেট্রিজ চ্যানেল) মোহাম্মদ আবদুল ওয়ারেস, ম্যানেজার মো: ওবায়দুর রহমান (সেলস মর্ডান ট্রেড) এবং ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) শোয়েব মাহমুদসহ কোম্পানির অন্য কর্মকর্তারা। উদ্বোধনী অফার হিসেবে আপন ফ্যামিলি মার্টে থাকছে বসুন্ধরা টয়লেট্রিজের নির্দিষ্ট পণ্যের ওপর সর্বোচ্চ ২০% পর্যন্ত বিশেষ ছাড়, যা নির্দিষ্ট সময়ের জন্য প্রযোজ্য। বিজ্ঞপ্তি
বসুন্ধরা টয়লেট্রিজের পণ্য পাওয়া যাবে আপন ফ্যামিলি মার্টে
Printed Edition



