বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর সদর দফতরের অডিটোরিয়ামে সিভিল অ্যাভিয়েশন একাডেমির উদ্যোগে International Civil Aviation Organization (ICAO) প্রণীত Training Instructors Course (TIC)-এর সনদ বিতরণ গতকাল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিভিল অ্যাভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী ‘Overview of Aviation Training’ শীর্ষক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বেবিচকের প্রশিক্ষণ কার্যক্রমে নিয়োজিত ২৪ জন কর্মকর্তা সফলভাবে ICAO প্রণীত Training Instructors Course (TIC) সম্পন্ন করেন এবং আনুষ্ঠানিকভাবে সনদ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মোস্তফা মাহমুদ সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেবিচকের সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান। বিজ্ঞপ্তি।



