চী নে র রূ প ক থা

ইউনানের দানব

শেখ আবদুল্লাহ নূর

Printed Edition
ইউনানের দানব
ইউনানের দানব

হারিয়ে যাওয়ার রাত

দেশটির নাম চাংসা। অনেক দূরের দেশ। সেই দেশ থেকে বাণিজ্য করে ফিরছিলেন ‘লি ওয়েই’ নামে এক সওদাগর। রেশম ও চায়ের ব্যবসা করেন তিনি। হেঁটে পথের পর পথ পেরিয়ে চলে এসেছেন এই ইউনান রাজ্যে। আর কিছুদূর এগোলেই বাড়ি পৌঁছাবেন তিনি। এগিয়ে যাচ্ছেন লি ওয়েই সামনের দিকে, নিজ গ্রামের দিকে। এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে তাকে হেঁটে।

প্রচুর বাণিজ্য হয়েছে তার এবার। মনে তাই প্রশান্তি। হাঁটছেন তো হাঁটছেনই। পথ যেন আর ফুরায় না। ক্লান্তিতে ভারী হয়ে আসছে পা দু’টি।

তিনি হাঁটছেন আর ভাবছেন ‘মেইলি’র কথা। মেইলি তার একমাত্র মেয়ে। অতি আদরের মেয়ে। বাড়িতে একা একা কী করছে মেইলি? লি ওয়েইর স্ত্রী মারা গেছেন অনেক বছর আগে। মেয়েকে নিয়েই এখন লি ওয়েইর সংসার। তাকে একা রেখে বাণিজ্যে এসেছেন। মেইলি ভীষণ লক্ষ্মী মেয়ে। সুন্দরী হিসেবেও দশ গ্রামে নাম আছে তার। (চলবে)