খুলনা ব্যুরো
খুলনায় খাদ্য পরিবহন সংরক্ষণ ঠিকাদার সমিতির (সড়ক) সহসভাপতি শেখ হারুনুর রশিদ (৬২) সমিতির অফিসে রহস্যজনক গুলিতে আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার নগরীর জাতিসঙ্ঘ শিশুপার্কের পাশে আলহেরা জামে মসজিদের দোতলায় ঠিকাদার সমিতির অফিসে এ ঘটনা ঘটে। আহত হারুনুর রশিদ নগরীর খালিশপুরের নয়াবাটি এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বেলা দেড়টার দিকে নিজেদের মধ্যে অফিসে ঠিকাদারদের মধ্যে কথাকাটাকাটির জেরে দুই গ্রুপে হাতাহাতি হয়। একপর্যায়ে হারুনুর রশিদের ডান ঊরুতে একটি গুলি বিদ্ধ হয়। পরে অন্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাপসপাতালে ভর্তি করে।
খুলনা খাদ্য পরিবহন সংরক্ষণ ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক খান মোহাম্মদ রেজাউল আলম বলেন, প্রতিপক্ষ মব সৃষ্টি করে আমাদের জায়গাটি দখল করে নিয়েছিল। এ ঘটনায় খুলনা ও হাইকোর্টে মামলা করেছিলাম।



