শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পারফেক্ট গ্লোবাল হেলথ চুক্তি স্বাক্ষরিত

Printed Edition
শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পারফেক্ট গ্লোবাল হেলথ চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পারফেক্ট গ্লোবাল হেলথ চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও পারফেক্ট গ্লোবাল হেলথের মধ্যে গতকাল একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: জাফর ছাদেক, এফসিএ, এর উপস্থিতিতে ব্যাংকের কার্ড ডিভিশনের এভিপি মো: শফিউল ইসলাম এবং পারফেক্ট গ্লোবাল হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা কায়সার কাদের সেলিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান এ কে এম হাসান রহিম, হেড অব রিটেইল বিজনেস মো: খিরকিল নওয়াজ, রিটেইল ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টের প্রধান এস এম মহিউদ্দীন, ব্যাংকের এয়ারপোর্ট রোড শাখার ব্যবস্থাপক শামসুল আরেফিন ফেরদৌস, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে এম হারুনুর রশীদ, পারফেক্ট গ্লোবাল হেলথের মার্কেটিং ম্যানেজার পারভেজ কামাল রুবেলসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।