‘জিপিফাই’ নিয়ে গ্রামীণফোনের নতুন ক্যাম্পেইন

Printed Edition

দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন তাদের ওয়্যারলেস ব্রডব্যান্ড সলিউশন ‘জিপিফাই’-এর প্রসারে ‘ওয়াই-ফাই একটাই, সারা দেশে জিপিফাই’ শীর্ষক নতুন ক্যাম্পেইন চালু করেছে।

হোম ওয়াই-ফাই ব্যবহারে নতুন অভিজ্ঞতা দিতে ডিজাইন করা জিপিফাই প্রথাগত ব্রডব্যান্ডের কার্যকর বিকল্প হিসেবে কাজ করবে। এতে তার টানা বা দেয়াল ফুটো করার ঝামেলা নেই। ‘প্লাগ-অ্যান্ড-প্লে’ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই সংযোগ স্থাপন করতে পারবেন। পাশাপাশি সারা দেশে বিনামূল্যে হোম ডেলিভারির সুবিধাও থাকছে।

একাধিক ডিভাইসে একসাথে ব্যবহারের সুবিধা থাকায় জিপিফাই পরিবার, রিমোট ওয়ার্কার এবং ছোট টিমের চাহিদা পূরণে সক্ষম। ডিভাইসগুলোর মধ্যে বিল্ট-ইন ব্যাটারি ব্যাকআপ সমৃদ্ধ মডেলও রয়েছে, যা বিদ্যুৎ বিভ্রাটের সময়ও প্রায় তিন ঘণ্টা পর্যন্ত নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করে।

গ্রাহকদের জন্য জিপিফাই আনলিমিটেড ইন্টারনেট সুবিধা দিচ্ছে, যেখানে কোনো হিডেন ফেয়ার ইউজেস পলিসি (এফইউপি) নেই। ২৪/৭ কাস্টমার সাপোর্ট হটলাইন ছাড়াও বিকাশের ‘পে বিল’, মাইজিপি অ্যাপ এবং দেশব্যাপী রিটেইল পয়েন্টের মাধ্যমে সহজে বিল পরিশোধ করা যাবে। এ ছাড়া ব্যবহারকারীরা ফ্রি ডেডিকেটেড রিয়েল আইপি এবং ‘বায়োস্কোপ+’-এর মাধ্যমে ১০টি পর্যন্ত ওটিটি সাবস্ক্রিপশন উপভোগের সুযোগ পাবেন।

জিপিফাই সেবায় ২০ এমবিপিএস থেকে ১০০ এমবিপিএস পর্যন্ত বিভিন্ন মাসিক প্ল্যান রয়েছে, যার মূল্য শুরু হচ্ছে ৮৫০ টাকা থেকে। জিপিফাই-এর প্ল্যান ও প্রাপ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে গ্রাহকদের গ্রামীণফোনের অফিসিয়াল চ্যানেল বা নিকটস্থ কাস্টমার টাচ পয়েন্টে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে। বিজ্ঞপ্তি