শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের শরণখোলায় চোরাশিকারীদের কবল থেকে দু’টি জীবিত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। গত সোমবার বিকেলে উদ্ধার করা হরিণ দু’টি সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চরখালী বনাঞ্চলে অবমুক্ত করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া বিশেষ ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ডেপুটি রেঞ্জার সুরজিত চৌধুরীর নেতৃত্বে বনরক্ষীরা গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের গাববাড়ীয়া এলাকায় অভিযান চালায়।
এ সময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা হাজীবাড়ী মসজিদসংলগ্ন একটি পুকুরে একটি হরিণ ফেলে পালিয়ে যায়। একই দিন দুপুরে কালিয়ারখাল এলাকা থেকে আরো একটি হরিণ উদ্ধার করা হয়।



