চাঁপাইনবাবগঞ্জে মধুমালা রেডিও ক্লাবের পরিবেশ দিবস পালন

Printed Edition

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুর ইউনিয়নে চর নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করেছে মধুমালা রেডিও ক্লাব।

গতকাল শুক্রবার সকালে ক্লাবের সভাপতি ও কেন্দ্রীয় বেতার শ্রোতা ক্লাবের সদস্য শাহাদাত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান আলী, ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামাতুল্লাহ মুনিম, শিক্ষানুরাগী আনারুল ইসলাম ও কবি জামরুল জারিফ। অনুষ্ঠানে বক্তারা জলবায়ু বিপর্যয় রোধে এবং মানবসভ্যতা রক্ষায় প্রকৃতির যতœ ও বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ক্লাবটি স্কুল আঙিনা, বাড়ির ছাদ ও রাস্তার ধারে গাছের চারা রোপণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে। সরকারি বন ও কৃষি বিভাগের সহায়তা পেলে এ বছর বেতার শ্রোতা, সদস্য ও শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি মিলিয়ে প্রায় দুই হাজার গাছের চারা বিতরণের পরিকল্পনা রয়েছে তাদের।

উল্লেখ্য, মধুমালা রেডিও ক্লাবটি দীর্ঘদিন ধরে শতাধিক শ্রোতা নিয়ে এলাকায় নিরাপদ পরিবেশ, শিক্ষা ও সচেতনতামূলক বিভিন্ন সামাজিক কাজ পরিচালনা করে আসছে। বিজ্ঞপ্তি।