ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি করেছে বগুড়া সিটি করপোরেশন। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শনিবার নগরীর সাতমাথায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। এ সময় সিটি প্রশাসক বলেন, নগরকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা নগরবাসী একটি পরিবার আমরাই পরিষ্কার রাখব এই নগরকে। তিনি আরো বলেন, ফুলের টব, ড্রাম, বালতি বা পরিত্যক্ত টায়ারে পানি জমতে দেয়া যাবে না। বাড়ির ছাদ বা কার্নিশে পানি জমে আছে কি না, সে দিকেও খেয়াল রাখতে হবে। প্রতি সপ্তাহে অন্তত একবার ঘরের ভেতর ও আশপাশ ভালোভাবে পরিষ্কার করতে হবে। র্যালিতে উপস্থিত ছিলেন শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা ইকবাল হোসেন, রাফিউল আবেদীন, রেজাউল করিম, নুরুল ইসলাম, সিদ্দিকুর রহমান, শফি মাহমুদ, জীবন কৃষ্ণ যাদব, আব্দুল হাই, কামরুজ্জামান, নাসরিন আক্তার নিপা, পারভিন আক্তার, আতিকসহ সিটি করপোরেশনের বিভিন্ন পার্যায়ের কর্মকর্তা। র্যালিটি সাতমাথা হয়ে কাঁঠালতলা, নবাববাড়ি, জলেশ্বরীতলা হয়ে নগর ভবনে শেষে হয়। বগুড়া অফিস।
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বগুড়া সিটি করপোরেশনের র্যালি
Printed Edition



