গোপালগঞ্জে দুলাভাই-শ্যালকসহ প্রাণ গেল তিনজনের, অন্যান্য স্থানে নিহত ৮

৮ জনই মারা গেছেন মোটরসাইকেল দুর্ঘটনায়

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় আটজন মোটরসাইকেল চালক-আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া অন্যান্য দুর্ঘটনায় আরো অন্তত তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। এরমধ্যে গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুলাভাই-শ্যালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে দুই মোটরসাইকেলের পেছনে মিনিবাসের ধাক্কায় দুইজন, নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে তরুণী, চট্টগ্রামের ইপিজেড এলাকায় লরির চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক, নাটোর সদরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক, মুন্সীগঞ্জের শ্রীনগরে বাসের ধাক্কায় নসিমনের চালক-হেলপার এবং গাইবান্ধার গোবিন্ধগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অটোভ্যানের চালক নিহত হয়েছেন।