ইআবি’র অধীনে ‘আরবি ভাষা পাঠদান পদ্ধতি’ শীর্ষক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

Printed Edition

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের আয়োজনে প্রথমবারের মতো অধিভুক্ত কামিল মাদরাসার শিক্ষকদের দুই দিনব্যাপী “আরবি ভাষা পাঠদান পদ্ধতি” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। প্রশিক্ষণের প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদরাসার আরবি বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন। রোববার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রথম দিনের কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং আরবি ভাষা শিক্ষার গুণগত মান উন্নয়নে আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতির গুরুত্ব তুলে ধরা হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম। বিজ্ঞপ্তি।